1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

আমাদের সাহায্য করার চেষ্টা থেমে গেলে চলবে না: তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

জুলাই ও আগস্টের আন্দোলনে আহতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৮ নভেম্বর) আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আমরা একটি রাজনৈতিক দলের সদস্য। রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমরা একেকজন মানুষ। মানুষ হিসেবে যখন পাশের কাউকে বিপদগ্রস্ত দেখি এগিয়ে আসা উচিত। আল্লাহর প্রতিটি সৃষ্টির পাশে দাঁড়ানো উচিত। কোনো পশুপাখিকেও আঘাত করা উচিত না।

তিনি বলেন, আমি মনে করি আমাদের সাহায্য করার চেষ্টা থেমে গেলে চলবে না। সাইন্স বর্তমানে অনেক এগিয়ে গেছে। যারা পা হারিয়েছেন তাদের ভবিষ্যতে এমন চিকিৎসার ব্যবস্থা করা হবে যাতে তারা হাঁটতে পারেন। ব্যক্তি হিসেবে সমাজের প্রতিটি মানুষকে আহ্বান করবো সবাইকে এগিয়ে আসার জন্য।

এক যুগেরও বেশি সময় ধরে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির বহু নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, জুলাই আগস্টেও প্রাণ দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। ভবিষ্যতে বিএনপি জনসমর্থন নিয়ে যদি সরকার গঠন করতে পারে তবে বিভিন্ন স্থানে শহিদদের নামে স্থান বা প্রতিষ্ঠানের নামকরণ হবে।

তিনি আরও বলেন, বিএনপি ইনশাআল্লাহ আগামীতে সরকারে গেলে রাষ্ট্রের পক্ষ থেকে যেসব পরিবারে এ ধরনের পঙ্গু মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হবে। বাংলাদেশের মানুষকে বলতে চাই। সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সংগঠন জরুরি না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি