1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

আমাকে আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে: আসিফ মাহমুদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

ইশরাক হোসেনের মেয়র হওয়া না হওয়া প্রসঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিষয়টি এখন আদালতে বিচারাধীন, আমাকে আক্রমণ করে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে। যেই জটিলতাগুলো রয়েছে সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছি। যেহেতু তারা বিশেষজ্ঞ তাদের মতামতের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত দিনব্যাপী যুব সমাবেশ ২০২৫- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলনে আপনাকে প্রতিবন্ধকতা মনে করা হচ্ছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যখন সরকার কাজ করে, তখন সরকার একটি বডি হিসেবে কাজ করে। কেউ ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে এতো বড় সিদ্ধান্ত একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং আদালতের বিচারাধীন বিষয় আছে। আমাকে আক্রমণ করে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে। যেই জটিলতাগুলো রয়েছে, সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছি। যেহেতু তারা বিশেষজ্ঞ তাদের মতামতের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো।

উল্লেখ্য, সোমবার নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় আবারও ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি