1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

আবারও মেট্রোরেলের পিলারে ট্রাকের ধাক্কা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪

রাজধানীর আগারগাঁওয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পি-৩৬৪ নম্বর পিলারে মাটি বোঝাই একটি ট্রাক আঘাত করেছে। শুক্রবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আগারগাঁওয়ে মেট্রোরেলের পি-৩৬৪ নম্বর পিলারে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন।

তিনি বলেন, গতকাল দিবাগত রাতে আগারগাঁওয়ে বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের একটি পিলারে ধাক্কা মারে। ঘটনার পর পরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায়। এ ঘটনায় বাস চালকও হেল্পার আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল দুপুর ২টার দিকে আগারগাঁও বিমান যাদুঘরের সামনে দুই বাসের রেষারেষিতে সেফটি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের ৭৪ নং পিলারে সজোরে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হন। ঘটনাস্থলে পৌঁছার আগেই বাস থেকে নেমে পালিয়ে যান চালক ও হেলপার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি