1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট-ফোনে মিলল গুরুত্বপূর্ণ সূত্র একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে দেখা করলেন স্বামী সরকারি কর্মচারীদের জন্য বন্ধ হচ্ছে যেসব সুবিধা এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে দক্ষিণ সিটি সড়কের নামকরণ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী

‘আপনার আমার সেইম কেস; আমরা দুজনই বেহায়া’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪

কাজের চেয়ে অন্যান্য বিষয়েই সমালোচনায় থাকেন বেশি জায়েদ খান। কখনও ডিগবাজি দিয়ে কখনও নিজের সাজপোশাকের শো-অফ করে। অন্যদিকে কম যান না শাহরিয়ার নাজিম জয়ও। তিনিও বির্তকিত সঞ্চালনার জন্য আলোচিত। প্রায়ই তার অনুষ্ঠানে অতিথিদের প্রশ্ন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন এই জয়।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায়ে এলেন এই দু’জন। সম্প্রতি জয়ের উপস্থাপনায় ‘১৩ টি প্রশ্ন’ নামের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জায়েদ। আর সেখানেই নিজেকে বেহায়া বলেন তিনি। শুধু নিজেকে নয়, জয়কেও বেহায়া আখ্যা দেন এই অভিনেতা।

অনুষ্ঠানে জায়েদকে জয় প্রশ্ন করেন, ‘অনেকে বলে, জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম। তাহলে মনে খুব শান্তি পেতাম।’

এমন কথার উত্তরে জায়েদ বলেন, ‘এটা আপনার ব্যাপারেও শুনেছি বিদেশে গেলে। আমি বলেছি, পিটাইতে পারব না। চ্যানেল আইয়ের ভিতরে থাকে। মারার সুযোগ নাই।’

এসময় খানিকটা বিব্রত হয়ে যান জয়। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ফের অভিনেতার কাছে তিনি জানতে চান, ‘এরকম শুনছেন?’ জবাবে জায়েদ বলেন, ‘অনেক। আপনার আমার সেইম কেস। আমারে যারা গালি দেয়, তারা আপনারেও গালি দেয়। আমাকে ফোন করে বলে যে, এই বেহায়া লোকের শো তে যাওয়া যাবে না। আমি বলেছি, ভাই আমিও আরেক বেহায়া। আমরা দুজনই বেহায়া।’

এদিকে নেটিজেনরা জায়েদ-জয়ের ওই ভিডিওর নাম দিয়েছেন ‘ইট আর পাটকেলের সংঘর্ষ। এরইমধ্যে তাদের ২৫ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করেছেন অনেকেই। এমনকি অনেকে মজা করে লিখেছেন নানান ক্যাপশনও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি