1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ নিয়ে পলককে জিজ্ঞাসাবাদ ১৮ ডিসেম্বর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

জুলাইয়ে কোটা আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আগামী ১৮ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারণ করেছে।

আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ট্রাইব্যুনাল।

একইসঙ্গে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকেও একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী এলাকায় শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলার তদন্ত চলমান।

পলক, জাহিদ মালেক ও মির্জা আজমের বিরুদ্ধে দুদক তদন্ত

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহিদ মালেক ও তার ছেলে, পলক ও তার স্ত্রী এবং মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে ছয়টি পৃথক মামলার অনুমোদন দিয়েছে দুদক।

তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে এক সভায় তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি