1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

আন্দোলনে আহতদের খোঁজ নিলেন আইজিপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম বিপিএম।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও নিটোরে যান তিনি।

এ সময় আইজিপি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও আহতদের চিকিৎসা সম্পর্কে কথা বলেন। তিনি আন্দোলনে অংশগ্রহণকারী সবার বীরোচিত ভূমিকা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন এবং বলেন, তাদের অবদানের জন্যই জনগণ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন।

আইজিপিকে কাছে পেয়ে আহতদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন। আইজিপি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন। তিনি এসব দুঃখজনক ঘটনায় রুজুকৃত মামলাগুলোর দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দেন।

এ সময় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী জনাকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ।

পরিদর্শনকালে নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানসহ সংশ্লিষ্ট চিকিৎসক এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি