1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে। প্রথমবার প্রায় ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ডলারের তেল বিক্রি করা হয়েছে। একজন প্রশাসনিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এরকম আরো তেল বিক্রি আগামী কয়েক দিন ও সপ্তাহে হওয়ার আশা করা হচ্ছে।

গত ৪ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে তুলে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে তারা উভয়েই নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।

মার্কিন প্রশাসনসূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগে আদালতে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়ার বিচার হবে। মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের তিন দিন পর ৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা দিয়ে বলেন, প্রথম চালান হিসেবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল জ্বালানি তেল আসছে দেশটি থেকে। সেই প্রথম চালানের তেল বিক্রি হয়েছে ৫০ কোটি ডলারে।

এই তেল বিক্রি ভেনেজুয়েলাতে মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর করা প্রথম বড় পদক্ষেপ। মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা ভেনেজুয়েলার তেল খাতে কমপক্ষে ১০০ বিলিয়ন (১০০ হাজার কোটি) ডলার বিনিয়োগ করবে, যাতে দেশটির তেল শিল্প পুনরুদ্ধার করা যায়।

তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল একসঙ্গে বিক্রি করবে, যেখানে আমেরিকান কম্পানিগুলোর সঙ্গে কাজ করা হবে। যদিও কিছু মার্কিন তেল কম্পানি এই উদ্যোগকে কঠিন বলে মন্তব্য করেছে, কারণ ভেনেজুয়েলায় ব্যবসা পরিচালনা করা সহজ নয় এবং সেখানে বিনিয়োগের জন্য আইনি ও ব্যবসায়িক নীতিমালা স্থাপন করতে হবে।

ওই কর্মকর্তা আরো বলেন, প্রথম তেল বিক্রির বিশেষ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। তবে সরকার তেল কম্পানিগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যারা ভেনেজুয়েলায় বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী।

সূত্র : আনাদোলু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি