1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশকে বে-আইনি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শনিবার (৬ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে শিশির মনির বলেন, হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি নোটিশের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে পেশাগত অবহেলার অভিযোগে দায়ী দুজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের মধ্যকার সমঝোতার বিষয়ে তিনি বলেন, ভুক্তভোগী পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ উভয়েই চান প্রতিষ্ঠানটি যেন ক্ষতিগ্রস্ত বা বন্ধ না হয়। তবে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবারটি।

সমঝোতা চুক্তির বিভিন্ন দিক তুলে ধরে শিশির মনির বলেন, দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের পাশে আজীবন থাকার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, পরিবারের কোনো সদস্য যোগ্যতা অনুযায়ী উপযুক্ত হলে তাকে হাসপাতালে চাকরির সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে পরিবারকে সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি