1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী আদালতে হাজির না হওয়ায় আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই চালু, একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ৩৭ হাজার যাত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক, গণমাধ্যম ইস্যুতে মতবিনিময় ফিটনেস সংকট ও অদক্ষ চালকের কারণেই বাড়ছে সড়ক দুর্ঘটনা: সেতুমন্ত্রী বিয়ের দাওয়াত দিতে ভারতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি জঙ্গল-সলিমপুরে গড়ে উঠবে দুটি পুলিশ একাডেমি: চট্টগ্রাম এসপি আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মোটরসাইকেলের ওপর নতুন কর আরোপ না করার আহ্বান বিরোধীদলীয় নেতার

আদালতে হাজির না হওয়ায় আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আদালতে হাজির করতে এবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় নির্ধারিত দিনেও হাজির না হওয়ায় এ আদেশ দেওয়া হয়।

রোববার (১৭ মে) সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এ নির্দেশ দেন।

মামলার বাদী এবং সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেওয়ার অভিযোগ এনে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে রোববার আবারও আদালতে হাজির হওয়ার দিন ধার্য থাকলেও সেদিনও তিনি অনুপস্থিত ছিলেন।

এর পরিপ্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন বলে জানা গেছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল গণমাধ্যমকে বলেন, আদালতে হাজিরার জন্য নির্ধারিত দিন থাকা সত্ত্বেও মুফতি আমির হামজা উপস্থিত হননি। এর আগেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সর্বশেষ আদালত তাকে হাজির করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি