1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

আত্মরক্ষার কৌশল শেখাতে কোর্স চালু করল চট্টগ্রাম জেলা পুলিশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

পুলিশ সদস্যদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু কোর্সের উদ্বোধন করেন।

এ সময় পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, মার্শাল আর্ট আত্মরক্ষার জন্য অত্যন্ত কার্যকরী ও প্রয়োজনীয় কৌশল। মাঠ পর্যায়ে পুলিশি দায়িত্ব পালনকালে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে নিরাপদ রেখে সরকারি দায়িত্ব পালনে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা অত্যন্ত সহায়ক হবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে চট্টগ্রাম জেলা পুলিশের সব কর্মরত সদস্যদের এই প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে পুলিশের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেও প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘Chittagong Chinese Martial Art Wushu Academy’ এর প্রধান প্রশিক্ষকসহ অন্যান্য প্রশিক্ষক, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি