1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

আট কোটি টাকার সাপের বিষসহ গ্রেপ্তার ৫

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের তারাকান্দায় আট কোটি ১৪ লাখ টাকার কোবরা সাপের বিষসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার র‍্যাব তাদেরকে তারাকান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

জানা যায়, রবিবার র‍্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিউকান্দা চৌরাস্তা ‘জালাল অ্যান্ড সন্স’ নামক দোকানে অভিযান চালায়। সেখানে অসাধু কারবারিরা কোবরা সাপের বিষ ক্রয়-বিক্রয় করছে সংবাদ পেয়ে অভিযান চালায়।

এ সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে এক কেজি ৫৯২ গ্রাম সাপের বিষ উদ্ধার করে র‍্যাব। যার বাজারমূল্য আট কোটি ১৪ লাখ টাকা বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাদ্রাকান্দা গ্রামের খোরশিদ আলম ভুঁইয়া (৪৫), ভালকি নালপাড়া গ্রামের আব্দুল গফুর (৬১), হরিয়াতলা গ্রামের সিরাজুল ইসলাম (৫০), রাজ দারিকেল গ্রামের তরিকুল ইসলাম (১৯) এবং টেংগুলিয়াকান্দা গ্রামের রউফ মিয়া (৩৫)।

এ ঘটনায় র‍্যাবের ওরারেন্ট অফিসার মো. ছানেয়ার বাদী হয়ে মামলা করেছেন। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদালত পরিদর্শক প্রসুন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি