1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

আটাবের পরিচালনা পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিলো সরকার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে আটাবের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আটাবের বর্তমান কমিটি অবৈধ ভোটের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধ সত্ত্বেও আটাবের বর্তমান কমিটি আটাব অনলাইন নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক শেয়ার হোল্ডারদের টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে গ্রেপ্তারের জন্য মানববন্ধন হয়েছে।

এসব কারণে আটাব সংস্কার পরিষদ কর্তৃক অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস্ অব বাংলাদেশের (আটাব) কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগের আবেদন পাওয়া গেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন প্রশাসক আগামী ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদসহ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি