1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

আটকে পড়া প্রবাসীদের নিবন্ধন করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

আটকে পড়া প্রবাসীদের নিবন্ধন করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
বিদেশ থেকে ছুটি কাটাতে দেশে আসা প্রবাসী কর্মীদের অনেকেই কোভিড-১৯ পরিস্থিতির কারণে সময় মতো গন্তব্য দেশের কর্মস্থলে ফেরত যেতে পারেননি। ইতোমধ্যে অনেক কর্মীর ভিসা,ইকামা ও ওয়ার্ক পারমিটের মেয়াদোত্তীর্ণ হয়েছে। তাদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে বিদেশ ফিরে যেতে ইচ্ছুক কর্মীদের ভিসা/ইকামার মেয়াদ বৃদ্ধি এবং ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অদূর ভবিষ্যতে এসব বিষয়ে কার্যকর কূটনৈতিক প্রচেষ্টা চালানো হবে। বিদেশ ফেরত ও আটকে পড়া কর্মীদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ ধরনের সব কর্মীর নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রক্রিয়ায় প্রাপ্ত তথ্য কূটনৈতিক তৎপরতা ও প্রাসঙ্গিক কার্যক্রম গ্রহণে সহায়ক হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশ প্রত্যাবর্তনে ইচ্ছুক এ ধরনের সব কর্মীকে অবিলম্বে বিএমইটির ওয়েবসাইটের লিংকে (www.old.bmet.gov.bd/BMET/returnMigrant) অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো। যে কোনও স্মার্ট ফোন বা কম্পিউটার থেকে এই রেজিস্ট্রেশন করা সম্ভব। এ জন্য কোনও প্রকার ফি প্রদান করতে হবে না। এ বিষয়ে প্রয়োজনে নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে (ডিইএমও) যোগাযোগ করা যেতে পারে। ডিইএমও সংক্রান্ত তথ্যের জন্য বিএমইটির ওয়েবসাইট (www.bmet.gov.bd) ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি