1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী

আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

ক্ষমা মহৎ গুণ। আর সেই মহৎ গুণের অধিকারী যদি আপনি হতে চান তাহলে জেনে রাখুন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন। সেই মানুষটার প্রতি জমানো রাগ ক্ষোভ সব ছুড়ে ফেলে নতুন দিন শুরু করুন। নিজেকে মুক্ত মনে হবে।

প্রতিবছর ১৭ অক্টোবর সারা বিশ্বে পালিত হয় এ বিচিত্র দিবসটি। ২০১৮ সালে যাত্রা শুরু হয় ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’। যদিও এ দিবসের আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই। তারপরও দিবসটি উদযাপনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিভিন্ন মন্তব্য ও পোস্ট দিয়ে থাকেন।

যে মানুষটি ফেরার আকুতিকে উপেক্ষা করে চলে গেছে, তাকে যেতে দিন। প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার এ দিবসে আরেকবার মনে করুন। যা আছে অভিযোগ, ক্ষোভ কিংবা ঘৃণা, সব ভুলে গিয়ে বলে দিতে পারেন- যাও, তোমাকে মাফ করে দিলাম, ভালো থেকো সব সময়।

সম্পর্ক নানা কারণেই ভাঙে। অনেকেরই তাদের সাবেক প্রেমিক বা প্রেমিকার প্রতি রাগ, ক্ষোভ, অভিমান অথবা প্রতিহিংসা রয়ে যায়। এ অভিযোগ ও ঘৃণাকে মুছে ফেলে দেওয়ার জন্য এ দিবসের আবির্ভাব।

প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিনের উদ্দেশ্য চলে যাওয়া বা হারিয়ে যাওয়া পছন্দের মানুষের প্রতি যেন ক্ষমাশীল হওয়া যায় এবং সবাই যেন সব অভিযোগ ভুলে সম্মানের চোখে তাকে দেখে। আর সুন্দর ভবিষ্যত কামনা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি