1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

আজ নান্দাইল শহীদ দিবস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

১৭ নভেম্বর নান্দাইল শহীদ দিবস। ১৯৭১ সালের ১০ নভেম্বর মুক্তিযোদ্ধারা গোপনে বৈঠক করে পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলার পরিকল্পনা করে। সিদ্ধান্ত হয়, ১৭ নভেম্বর আক্রমণ করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধারা চারটি দলে ভাগ হয়ে নান্দাইল থানা ঘিরে ফেলে।

তবে হামলার আগেই পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের পরিকল্পনা জেনে গিয়েছিল। ফলে পাকিস্তানিরা নিজেদের অবস্থান দৃঢ় করে মুক্তিযোদ্ধাদের বিভ্রান্ত করে দেয়। মুক্তিযোদ্ধাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে অভিযান ব্যর্থ হয়। এদিন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সাড়ে চার ঘণ্টার সম্মুখ যুদ্ধে ২৪ জন শহীদ হয়। অভিযানের ব্যর্থতার পর স্থানীয় আওয়ামী লীগ সভাপতি শাহনেওয়াজ ভূঁইয়াসহ কয়েকজনকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে হানাদারেরা। এদিনে শাহনওয়াজ ভূঁইয়া, ইলিয়াস উদ্দিন ভূঁইয়া, শামসুল হক, জিল্লুল বাকিসহ মোট ২৭ জন স্থানীয় মুক্তিযোদ্ধা শহীদ হন।

এ ছাড়া পাকিস্তানিরা চারিআনিপাড়া, গারুয়া, ধুরুয়া, শেরপুর, রাজগাঁতী, মুশুল্লী প্রভৃতি স্থানে অগ্নিসংযোগ ও লুটতরাজ করে। স্বাধীনতার পর থেকে প্রতি বছর দিনটিকে ‘নান্দাইল শহীদ দিবস’ হিসেবে পালন করা হয়। শহীদ দিবসের স্মরণে বিভিন্ন সামাজিক সংগঠন ও মুক্তিযুদ্ধ প্রজন্ম ৭১ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি