1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন

আজ টাক হওয়ার দিন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

আজ ১৪ অক্টোবর, টাক হওয়ার দিন। ইংরেজিতে দিবসটির নাম ‘বি বোল্ড অ্যান্ড বি ফ্রি ডে’; অর্থাৎ টাক হোন, মুক্ত থাকুন দিবস!

 

ন্যাড়া বেলতলায় কবার যায়- এটা নিয়ে বিস্তর গবেষণা হতে পারে! যাদের মাথায় টাক আছে, তাদের প্রায়ই মন খারাপ হয়। তবে কিছু কারণ আছে, যেগুলো শুনে যারা টেকো তাদের বরং গর্বিত হওয়া উচিত। আর টাক নিয়ে কত কবিতা ছোটবেলায় শুনেছি—

‘দাদুর মাথায় টাক ছিল, সেই টাকে তেল মাখছিল

এমন সময় বোলতা এসে হুল ফুটিয়ে পালায় শেষে

ঘুলিয়ে দিল বুদ্ধি দাদুর ফুলিয়ে দিল টাক টারে।’

নিজের ইচ্ছেতে অনেক মানুষ মানুষের মাথা ন্যাড়া হয়ে যান। সেই প্রাচীন রোম থেকে শুরু! গত শতকের পঞ্চাশের দশকে ন্যাড়া হওয়াটা ফ্যাশন হয়ে দাঁড়ায়। ক্যানসার চিকিৎসায় কেমোথেরাপি দিলে অনেকের মাথার চুল ঝরে যায়। ক্যান্সারে আক্রান্ত রোগীদের প্রতি সমর্থন ও সহানুভূতি জানাতে নানা সময় নানা দেশে মাথা ন্যাড়া করার প্রচলন হয়। বি বোল্ড অ্যান্ড বি ফ্রি ডে উদ্‌যাপন তেমনই একটি প্রচার। গত শতাব্দীর আশির দশকে টমাস ও রুথ রয় দিবসটি চালু করেন।

এদিকে ঢাকার যেই পরিবেশ, আমরা যদি চুল একটু ছোট করে রাখি, তাহলে ধুলা থেকে মুক্তি পাওয়া যায়। আবার জেল ব্যবহারে চুলের যে ক্ষতি হয় সেটি কিছুটা প্রতিরোধ করা যায়। এ ধরনের সমস্যা প্রতিরোধে চুল ছোট করে রাখার একটি ভালো বিষয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

যারা চুল পড়া সমস্যায় ভুগেন, তাদের মাথায় টাক পড়ে যাওয়ার পেছনে প্রধান এবং একমাত্র কারণ খুশকি। এই খুশকির কারণেই আপনার মাথায় চুল টিকতে পারেনা। এই খুশকি যতদিন আপনার মাথায় আছে,ততদিন কোন দুর্বল চুল আপনার মাথায় টিকতে পারবেনা। আর এই খুশকি পুরোপুরিভাবে নির্মূল করতে মাথা ন্যাড়া করার বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি