1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

আঙ্গর টিভি অনলাইন প্রতিযোগিতা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

অনলাইন প্রতিযোগিতা
আয়োজক : আঙ্গর টিভি
ক গ্রুপ : কুরআন তেলাওয়াত
খ গ্রুপ : হামদ নাত
গ গ্রুপ : কবিতা আবৃত্তি

কুরআন তেলাওয়াত, হামদ নাত ও কবিতা আবৃত্তি পাঠানোর ঠিকানা
হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম নাম্বার 01715640016, 01711127744
ইমেইল : angortv2020@gmail.com
পাঠানোর শেষ সময় : (৩০ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত

★ নিয়মাবলী : কুরআন তেলাওয়াত
• ধরণ- পবিত্র কুরআনের যেকোন অংশের তেলাওয়াত
প্রতিযোগী শ্রেণি : যেকোন বয়সী

★ নিয়মাবলী : হামদ-নাত
• ধরণ- যেকোন হামদ-নাত
• প্রতিযোগী শ্রেণি : যেকোন বয়সী

★ নিয়মাবলী : কবিতা আবৃত্তি
• ধরণ : যে কোন কবিতা
• ভাষা : বাংলা
• প্রতিযোগী শ্রেণি : যেকোন বয়সী

★ বিশেষ নির্দেশনা :
• একজন প্রতিযোগী সর্বোচ্চ ১টি কুরআন তেলাওয়াত, হামদ-নাত অথবা আবৃত্তি জমা দিতে পারবেন।
• একজন প্রতিযোগী সর্বোচ্চ ১টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন।
• জমাকৃত হামদ-নাত অথবা আবৃত্তির এর বিষয়ে কপিরাইট সংক্রান্ত কোন দায় আঙ্গর টিভি কর্তৃপক্ষ নেবে না। সেক্ষেত্রে জমাকৃত হামদ-নাত বা আবৃত্তি বাতিল বলে গণ্য হবে।

★ কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও আবৃত্তি পাঠানোর পদ্ধতি :
• প্রতিটি আবৃত্তির ভিডিও ক্যাপশনে কবিতার নাম ও কবির নাম শুদ্ধভাবে লিখা আবশ্যক।
• ভিডিও ক্যাপশনে নাম, ঠিকানা, পেশা এবং মোবাইল নাম্বার ও ইমেইল (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে।
• কুরআন তেলাওয়াত, হামদ-নাত এবং আবৃত্তির ভিডিও আঙ্গর টিভি পেইজে প্রকাশ করা হবে। এবং গ্রুপের নোটিশে পোস্টকৃত ভিডিওর লিংক দেয়া থাকবে।
• অশালীন, বিশেষ ব্যক্তি গোষ্ঠী, ধর্ম-বর্ণের প্রতি অসম্মানজনক শব্দচয়ন অবশ্য পরিহার্য।

★ ভিডিও পোস্ট এর ক্ষেত্রে :
• কুরআন তেলাওয়াত, হামদ-নাত এবং আবৃত্তির ভিডিওতে কোন প্রকার সাউন্ড ইফেক্ট ও লোগো ব্যবহার করা যাবে না।
•কুরআন তেলাওয়াত, হামদ-নাত এবং আবৃত্তির ভিডিও অবশ্যই স্বয়ং প্রতিযোগীর হতে হবে৷
• ভিডিওতে শব্দ ধারণের ক্ষেত্রে কোন ত্রুটি বিচ্যুতি থাকা যাবে না।

★ কুরআন তেলাওয়াত বাছাই, মূল্যায়ন এবং প্রচারণা:
কুরআন তেলাওয়াত পাঁচটি বিষয় বিবেচনা করে মূল্যায়ন করা হবে।
> উচ্চারণ
> স্পষ্টতা
> তাজবীদ
> শ্রুতিমাধুর্য
> উপস্থাপন

★ হামদ-নাত বাছাই, মূল্যায়ন এবং প্রচারণা:
হামদ-নাত পাঁচটি বিষয় বিবেচনা করে মূল্যায়ন করা হবে।
> উচ্চারণ
> স্পষ্টতা
> তাল
> শ্রুতিমাধুর্য
> উপস্থাপন

★ আবৃত্তি বাছাই, মূল্যায়ন এবং প্রচারণা:
আবৃত্তি পাঁচটি বিষয় বিবেচনা করে মূল্যায়ন করা হবে।
> উচ্চারণ
> স্পষ্টতা
> তাল
> শ্রুতি মধুরতা
> উপস্থাপন

★ প্রতিযোগিতার মোট নাম্বার ১০০;
(বিচারকগণ ৬০ নাম্বার, আঙ্গর টিভি গ্রুপ ও পেজের পোস্টের লাইক শেয়ারের ভিত্তিতে ৪০ নাম্বার।)
প্রতি গ্রুপে প্রতিযোগিদের মধ্যে প্রথম ধাপে ১৫ জন করে বাছাই করা হবে। এদের মাঝে চূড়ান্ত প্রতিযোগিতায় উভয় গ্রুপে ৩ জন করে পুরস্কারের জন্য মনোনীত হবে।

★ পুরস্কার : (সকল গ্রুপ)
প্রথম পুরস্কার ১৫০০০ টাকার গিফট ভাউচার, সার্টিফিকেট ও ক্রেষ্ট
দ্বিতীয় পুরস্কার ৮০০০ টাকার গিফট ভাউচার, সার্টিফিকেট ও ক্রেষ্ট
তৃতীয় পুরস্কার ৫০০০ টাকার গিফট ভাউচার, সার্টিফিকেট ও ক্রেষ্ট
**গিফট ভাউচার শুধুমাত্র ইনফিনিটি মেগামল/আড়ং -এর ক্ষেত্রে প্রযোজ্য

বিঃ দ্রঃ – আপোষহীন নিরপেক্ষতায় যেকোনো বিষয়ে আঙ্গর টিভি কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি