1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

আখ ও পুঁইশাক ক্ষেতে গাঁজা চাষ, মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২

খুচরা মাদক বিক্রেতা ছিলেন ময়মনসিংহ সদরের কামরুল ইসলাম (৪০)। সেখান থেকে তিনি হয়ে উঠেন গাঁজা চাষি৷ মানুষের চোখ ফাঁকি দিতে দুই মাস আগে বাড়ির পেছনে আখ ও পুঁইশাক ক্ষেতে বপন করেন গাজার বীজ। গাছ বড় হয়ে উঠলে সাধারণ দৃষ্টি তা গাঁদা ফুল গাছ মনে হওয়ায় স্থানীয়রা বুঝতেই পারেননি সেখানেই হচ্ছে গাজা চাষ৷

তবে শেষ রক্ষা হয়নি। র‍্যাবের অভিযানে আটক হয়েছেন সেই গাঁজা চাষি কামরুল। একই সাথে উদ্ধার করা হয়েছে ৩৫ টি তাজা গাঁজা গাছ।

সোমবার সকালে বিষয়টি জানিয়েছেন র‍্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে একজন খুচরা মাদক বিক্রেতা একটি ক্ষেতে গাঁজা চাষ করছে। সেই সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে ময়মনসিংহ সদরের বিজয়নগর এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৪’র একটি দল। এসময় আখ ও পুঁইশাক ক্ষেতে গাঁজা চাষের সন্ধান ও মাদক ব্যবসায়ী কামরুলকে হাতেনাতে আটক করে র‍্যাব-১৪। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি