1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

আওয়ামী লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হওয়ায় যুবলীগ নেতা বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

নেত্রকোণার দুর্গাপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাদেকুল ইসলামকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে বহিষ্কার করা হয় বলে জেলা যুবলীগ সূত্রে জানা গেছে।

জানা যায়, জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি, যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান জনি ও দেওয়ান রনি এ বহিষ্কার পত্রে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য দূর্গাপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. শাহিনুর আলম সাজুকে দলীয় মনোনয়ন দান করেছেন। সাদেকুল ইসলাম দলের গুরুত্বপূর্ণ পদে থেকে দলীয় প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার আচরণ যুবলীগের দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী।

যুগ্ম আহ্বায়ক দেওয়ান রনি বলেন, বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণের আগে. মো সাদেকুল ইসলামকে সতর্ক করা হয়। এতে কাজ না হওয়ায় সংগঠনের ভাবমূর্তি রক্ষায় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের পরামর্শে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি