1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

আওয়ামী লীগের বর্ধিত সভায় ফ্লোর ধসে আহত ১০

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোর ধসে ১০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে বালু ভরাটের পর আধাপাকা ভবন নির্মাণ করে কার্যালয়টি তৈরি করা হয়েছিল। খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার গত ১৭ ফেব্রুয়ারী মারা গেলে প্রার্থী বাচাইয়ের জন্য আজ বধিত সভা চলছিল।

স্থানীয়রা জানান, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোর ধসে অন্তত দশজন আহত হয়েছে। এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পদক ও জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইসহাক, যুগ্ম সাধারণ সম্পদক ও মেন্দিপুর ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠিনক সম্পাদক সুমন চক্রবর্তী, নূরুল হুদা জুয়েল, গাজিপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান, খালিয়াজুরী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দ্র দেব রায়সহ কয়েকজন নেতাকর্মী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোরটি প্রায় পাঁচ ফিট নিচে ধসে যায়। এতে আট থেকে দশজন আহত হয়েছেন। তবে কারও অবস্থা গুরুত্বর নয়। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কয়েক বছর আগে বালি দিয়ে ভরাট করে কার্যালয়টি নির্মাণ করা হয়েছিল। ভবনের মাটি দেবে গেছে। ধসের ঘটনায় কেউ গুরুত্বর আহত হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি