1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

আওয়ামী লীগের জন্য ভোট চাওয়া সেই ওসিকে বদলি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

আওয়ামী লীগকে আবারও সরকারে দেখতে চাওয়ায় দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইন্সে বদলি করা হয়। তার স্থলে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে ইন্সপেক্টর তদন্ত হাবিব সাত্তিকে।

গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত দোয়া মাহফিলে দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল কালাম আজাদ এমপি। সেই আলোচনা সভায় দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর তার বক্তব্যে আওয়ামী লীগকে নিজের দল দাবি করে সবার কাছে নৌকা প্রতীকে ভোটের আহ্বান জানান।

তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় ওঠে।

জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন, শুক্রবার বিকেলে ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি