1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের আয়–ব্যয় দুটোই বেড়েছে, ব্যাংকে জমা ৯০ কোটি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

২০২৩ সালের বার্ষিক আর্থিক বিবরণী নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ক্ষমতাসীন এই দলটির বছরে আয়–ব্যয় দুটোই বেড়েছে।

বিবরণী অনুসারে, ২০২৩ সালের ১ জানুয়ারি দলটির ব্যাংক হিসাবে জমা ছিল ৭৩ কোটি ২৭ লাখ ৫৪ হাজার টাকা। আর বছর শেষে অর্থাৎ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দলটির ব্যাংক হিসাবে রয়েছে ৯০ কোটি ৫৫ লাখ ৩১ হাজার টাকা।

এই সময়ে দলটির ব্যয় হয়েছে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা। আয় ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা।

বিবরণীতে আয়ের খাতে বলা হয়েছে, মাসিক চাঁদা থেকে দলটি আয় করেছে ১ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার টাকা। মেঘনা ব্যাংকের অনুদান ১ কোটি ১ লাখ টাকা। মনোনয়ন ফরম বিক্রি করে দলটি আয় করেছে ১৬ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। অন্যান্য ফরম বিক্রি করা হয়েছে ২ কোটি ২৯ লাখ ৮৪ হাজার টাকার। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে ভাড়া বাবদ দলটি আয় করে ১৫ লাখ ৩৫ হাজার টাকা। ব্যাংক থেকে সুদ ৪ কোটি ৮৪ লাখ ৪১ হাজার কোটি টাকা। এছাড়া অন্যান্য খাত থেকে আয় ৩৭ লাখ ৭২ হাজার টাকা।

২০২২ সালে দলটির আয় ছিল ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। ব্যয় হয়েছিল ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা।

প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিরও) ১৯৭২ অনুসারে, সব নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের আগে তাদের আর্থিক বিবরণী জমা দিতে হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি