1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন দেওয়ানগঞ্জ থানার ওসি

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। গত ১৫ আগস্ট দেওয়ানগঞ্জে শোক দিবসের একটি অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।

এর আগে বিট পুলিশিং এর আরেকটি অনুষ্ঠানেও তিনি সরকারের পক্ষে বক্তব্য দেন। সম্প্রতি ফেসবুক ম্যাসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এসব বক্তব্য ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়।

গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাফফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে দেওয়ানগঞ্জ পৌরসভা। শোক দিবসের ওই অনুষ্ঠনে ওসি তার বক্তব্যে বলেন, “আমরা এক কুচক্রী মহলের অনেক উসকানি দেখছি। সুতরাং এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন এবং সামনে আমাদের নির্বাচন আসছে, আপনারা সবাই সতর্ক দৃষ্টি রেখে আমাদের দলের জন্য কাজ করবেন। যেন পুনরায় আওয়ামী লীগ সরকারকে বিপুল ভোটে জয়ী করতে পারি।”

দেওয়ানগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র নুরুন্নবী অপুকে সুযোগ্য মেয়র ও জামালপর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের এমপি আবুল কালাম আজাদকে মাটি ও মানুষের নেতা দাবিও করেন তিনি। সবশেষে তিনি দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে সালাম জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত দোয়া মাফফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি হয় দেওয়ানগঞ্জ পৌরসভা মাঠে। দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

এর আগে আগস্ট মাসেই বিট পুলিশিং কার্যক্রমের আরেকটি অনুষ্ঠানেও তিনি আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, আমাদের স্বপ্ন পূরণ করতে হবে। আগামীতে সরকার ক্ষামতায় যাবে সেটি হবে আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
ওসির এসব বক্তব্য সম্প্রতি ফেসবুক-ম্যাসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত থেকে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাওয়ায় শ্যামল চন্দ্র ধরের পুলিশিং কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, একটি কুচক্রি মহল আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, চাকরির বিধিমালা অনুযায়ী এ ধরণের বক্তব্য পারিমিট করেনা। সে যেটা বলেছে একান্তই তার ব্যক্তিগত বিষয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি