1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

আইন উপদেষ্টার বাসভবনে মিলল ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ‘ড্রোন’ পাওয়া গেছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় উদ্ধার হওয়া ড্রোনটি ফরেনসিক ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ডিএমপি।

এদিকে এ ঘটনায় আইন উপদেষ্টার বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী ড্রোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এটি (ড্রোন) এখন যাচাই-বাছাই করা হচ্ছে। ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

গতকাল সকাল পৌনে ৯টার দিকে আইন উপদেষ্টার সরকারি বাসভবনের মূল ভবনে ঘাসের ওপর একটি ড্রোন পড়ে থাকতে পাওয়া যায়। সেখানে কর্মরত মালি সালমা হক বাগান ঝাড়ু দেওয়ার সময় ড্রোনটি দেখতে পান বলে জানা গেছে। পরে সেটি উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে বুঝিয়ে দিলে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে খবর দেন।

সকাল সাড়ে ১০ টার দিকে ডিজিটাল ফরেনসিক টিম, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, সিটিটিসি, ডিএমপির একটি টিম পৌঁছে ড্রোনটি উদ্ধার করে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি