1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

আইনজীবীর ভুলে ২১ বছরের সংসার ভাঙল মাত্র ২১ মিনিটে!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ডিভোর্সের আইন বিভিন্ন দেশে বিভিন্ন রকম। এমন অনেক দেশ আছে যেখানে সহজেই ডিভোর্স হয়ে যায়। আবার অনেক দেশে ডিভোর্সে সময় লাগে কয়েক মাস বা কয়েক বছর। কিন্তু সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডন থেকে এমন একটি ঘটনা সামনে এসেছে, যা দেখে অবাক না হয়ে পারবেন না।

সেখানে এক আদালত, ভুলবশত এক দম্পতিকে ডিভোর্স করিয়েছে। যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে। যদিও বিচারক রায় প্রত্যাহার করতে রাজি হননি।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মিস্টার অ্যান্ড মিসেস উইলিয়ামস নামে পরিচিত এই দম্পতি ২০২৩ সাল পর্যন্ত ২১ বছর ধরে বিবাহিত ছিলেন। কিন্তু আদালত এখন বিবাহ বিচ্ছেদ করিয়েছে। যদিও ওই দম্পতি বিবাহবিচ্ছেদ চেয়েছিল। তবে তাঁদের আর্থিক চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়নি। কিন্তু আদালতে একটি বিবাহবিচ্ছেদের শুনানি চলার সময় সেখানকার আইনজীবী কম্পিউটারের ড্রপ ডাউন মেনু থেকে মিস্টার এবং মিসেস উইলিয়ামসের নাম নির্বাচন করেন। তাতেই দুজনের ডিভোর্স হয়ে যায়। ফলে ২১ বছরের বিবাহিত জীবন মাত্র ২১ মিনিটে ভেঙে যায় দম্পতির।

এই ভুল সম্পর্কে বিচারককে জানানোও হয়। তবে তিনি জানিয়ে দেন. রায় আর বদলাবেন না। তিনি জানান, এতে আদালতের প্রতি মানুষের আস্থা কমে যাবে। বিচারক ওই ক্লার্ককে জিজ্ঞেস করেছিলেন, এমন ভুল হয় কী করে? তখন সেই ক্লার্ক জানান, অন্য এক দম্পতির জন্য চূড়ান্ত বিবাহবিচ্ছেদ করানোর সময় এই ভুল হয়েছে। আর তিনি তা খেয়াল করেছেন দু দিন পর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি