1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

আইজিপি বেনজীর আহমেদের অবসরের প্রজ্ঞাপন জারি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ৩০ সেপ্টেম্বর থেকে অবসরে যাচ্ছেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী চাকরি থেকে অবসর দেওয়া হলো। এ অবস্থায় আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটিতে থাকবেন (মূলত অবসর)।

২০২০ সালের এপ্রিল মাসে আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন বেনজীর আহমেদ। তবে দায়িত্ব নেন ওই বছরের মে মাসে। এর আগে তিনি র‍্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিল। তখন র‍্যাবের মহাপরিচালক হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। নতুন আইজিপি হিসেবেও চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিদায়ী আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন বলে আলোচনা চলছে।

র‍্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছিলেন বেনজীর আহমেদ। অবশ্য এ নিষেধাজ্ঞার মধ্যেই সম্প্রতি তিনি জাতিসংঘের আয়োজনে পুলিশপ্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে সফর করে এসেছেন। বেনজীর আহমেদ ছাড়াও আরও কয়েকজন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পড়েছিলেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি