1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

আইজিপি পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (২৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদমর্যাদা জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো.মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োজিত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর আবেদন ও প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, রায় অনুযায়ী ১৮ জানুয়ারি ২০১০ থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২), ১৮-৭-২০১৩ তারিখ হতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১), ৩০-১২-২০১৪ তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক (স্ববেতনে) ও ১২-০১-২০১৭ তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক (সি.স. পদমর্যদা) পদে ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান করা হলো।

এতে আরও বলা হয়েছে, তিনি তার প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি, পেনশন ইত্যাদি সকল প্রকার আর্থিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

এর আগে, গত বছরের ২৪ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদে নিয়োগ পান শেখ মো. সাজ্জাত আলী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি