1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান

আইজিপির উপহারের নতুন গাড়ি পেলো পাকুন্দিয়া থানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১

নিরবচ্ছিন্ন পুলিশিং সেবা নিশ্চিত করতে এবং জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আইজিপির উপহার হিসেবে নতুন একটি পিকআপ গাড়ি পেয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ।

বুধবার (২৮ জুলাই) সকালে জেলা পুলিশ লাইন্সে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি পাকুন্দিয়া থানার ওসি মো. সারওয়ার জাহানের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আইজিপির উপহার হিসেবে দুইটি নতুন পিকআপ গাড়ি ও পাঁচটি মোটর সাইকেল হস্তান্তর করা হয়। এর মধ্যে একটি গাড়ি পাকুন্দিয়া থানাকে দেয়া হয়।

এ সময় কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারওয়ার জাহান থানার জন্য নতুন গাড়ি উপহার দেওয়ায় আইজিপি ড. বেনজীর আহমেদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) কে ধন্যবাদ জানান।

নতুন গাড়ি পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ উজ্জীবিত হয়েছে মন্তব্য করে ওসি সারোয়ার জাহান বলেন, এর মাধ্যমে জনগণকে আরো বেশি সেবা দেওয়া সম্ভব হবে এবং জনগণের সাথে পাকুন্দিয়া থানা পুলিশের সম্পর্ক আরো নিবিড় হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি