1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

আইজিপির আরও দেড় বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আরও দেড় বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। ফলে আগামী নির্বাচন পর্যন্ত চৌধুরী আবদুল্লাহ আল-মামুনই আইজিপি পদে থাকবেন।

আজ সোমবার জনপ্রশসান মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আইজিপি পদে নতুন মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়েছে। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা। চাকরির স্বাভাবিক মেয়াদ অনুযায়ী, ১১ জানুয়ারি থেকে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের অবসরে যাওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত তিনি পুলিশপ্রধানের পদে থাকবেন।

এর আগে গত সেপ্টেম্বরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তৎকালীন মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার। তিনি সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হন। বেনজীর আহমেদ গত ৩০ সেপ্টেম্বর আইজিপি পদ থেকে অবসরে যান। সেদিন থেকেই চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইজিপির দায়িত্ব পালন করে আসছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, তাঁর অবসরোত্তর ছুটি এবং এ–সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে ১২ জানুয়ারি থেকে আগামী বছরের ১১ জুলাই পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে দেড় বছর মেয়াদে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি