1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ মে, ২০২১

অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করায় ময়মনসিংহের বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৯ মে) দুপুরে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় ওই মিষ্টির দোকানে এ অভিযান চালায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদুল আহমেদ।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে দেখা যায় দোকানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টান্ন দ্রব্য প্রস্তুত ও সেগুলো সংরক্ষিত হচ্ছে। এছাড়াও বহুদিনের পুরোনো বাসি-পচা মিষ্টি ও টকদই একটি অকার্যকর ফ্রিজে রাখা ছিলো। যেখানে ঢাকনা হিসেবে ব্যবহৃত হচ্ছিল অতি পুরোনো মরিচা ধরা স্টিলের পাত। সেখান থেকে টকদইয়ে পোকামাকড় ও মরিচাধরা পানি পড়ে সেগুলো খাওয়ার অযোগ্য হয়ে গিয়েছিলো। সেইসাথে কারখানাটির বিভিন্ন যায়গায় ময়লার স্তুপ ছড়াচ্ছিল বিকট দুর্গন্ধ ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এসময় বিপুল পরিমান পচা-বাসি দই ও মিষ্টিদ্রব্য জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়। পরে অবহেলাজনিত কারণে জনসাধারণের স্বাস্হ্য ঝুঁকি সৃষ্টি করার অপরাধে ওই দোকানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে দোকানের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য দোকান মালিককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি