1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

অস্ত্র মামলায় দুই ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১

নেত্রকোনার দুর্গাপুরে অবৈধ অস্ত্র সরবরাহ ও বিক্রির দায়ে দুইজনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৪ মার্চ) বিকেলে স্পেশাল ট্রাইব্রুনাল ৪ নেত্রকোনার বিচারক যুগ্ম দায়রা জজ মোহাম্মদ শহিদুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় এক আসামি অনুপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন, তাজুল ইসলাম (৪২) ও মো. মজিম মিয়া (৩৮)। তাদের মধ্যে তাজুল জামিনে বের হয়ে পলাতক রয়েছেন। তার বাড়ি দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে। আর মজিম মিয়ার বাড়ি একই উপজেলার বাড্ডা এলাকায়। তিনি ওই এলাকার মৃত রাজ মাহমুদের ছেলে।

রায়ের বিষয়টি রাষ্ট্রপক্ষের এপিপি মো. রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, তাজুল ইসলাম ও মজিম মিয়া অবৈধ আগ্নেয়াস্ত্র সরবরাহ ও বিক্রিতে জড়িত। গত ২০১২ সালের ১৯ ডিসেম্বর রাতে দুর্গাপুর পৌর শহরের সুসঙ্গ ডিগ্রি কলেজ মাঠে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য মো. নাসির উদ্দিন, মাইনুল ইসলাম ও এহসানুল হক ক্রেতা সেজে তাদের কাছে যান। এ সময় বিষয়টি টের পেয়ে তাজুল ইসলাম, মজিম মিয়া ও আনোয়ার হোসেন র‌্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে ও কুপিয়ে আহত করে। পরে র‌্যাব দুজনকে রিভলবার, গুলি ও রামদাসহ আটক করে।

ঘটনার পরদিন তিনজনের নামে পুলিশ বাদী হয়ে মামলা করলে আটক দুজনকে গ্রেফতার দেখানো হয়।

গত ২০১৩ সালের ৩০ অক্টোবর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে আনোয়ারকে বাদ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি