1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

অসীম-অপুর ১৪ ফ্ল্যাট ও ৫ দোকান দেখভালে রিসিভার নিয়োগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫

সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিলের নামে উত্তরার সাততলা ভবনের জব্দ করা ১৪টি ফ্ল্যাট দেখভালে রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া অপু উকিলের নামে থাকা পাঁচটি দোকান দেখভালেও রিসিভার নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

এদিন দুদকের উপপরিচালক খন্দকার নিলুফা জাহান রিসিভার নিয়োগ চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, অসীম কুমার উকিল এবং তার স্ত্রী অপু উকিলের নিজ নামে অর্জিত ধানমণ্ডির দুটি ফ্ল্যাটসহ এসব স্থাবর সম্পদের ওপর আদালত ১৫ অক্টোবর ক্রোকাদেশ দেন। পরবর্তী সময়ে দেখা যায়, ক্রোককৃত সম্পত্তির মধ্যে ধানমণ্ডির দুটি ফ্ল্যাটে তারা বসবাস করেন বিধায় উত্তরার ১৪টি ফ্ল্যাট এবং রাজধানীর একটি শপিং মলের পাঁচটি দোকান দেখভালে আদালতের মাধ্যমে রিসিভার নিয়োগ একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি