1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

অবৈধ সম্পর্কের সন্দেহ, গৃহবধূর লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

শেরপুরের শ্রীবরদীতে কাজলি বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার কর্ণজোড়া গুচ্ছগ্রামের পাশে নদীর পাড় থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ ঘটনাস্থল এলাকার সালু মিয়ার মেয়ে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহত গৃহবধূর স্বামী নেহাল উদ্দিনকে আটক করেছে।

জানা যায়, পরকীয়া সন্দেহে কাজলি বেগমকে প্রায়ই মারধর করতেন স্বামী নেহাল উদ্দিন। শুক্রবার রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয় কাজলি। ভোরে আশপাশের লোকজন নদীর পাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে।

শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, ঘটনাটির তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে নিহতের স্বজনদের দাবি, কাজলিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি