1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

অবশেষে ৯ বছর পর জীবিত হলেন সেই আওয়াল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

অবশেষে নয় বছর পর জীবিত হলেন ভোটার তালিকায় মৃত নেত্রকোনার মদন উপজেলার সাংবাদিক আব্দুল আওয়াল। বুধবার (২১ এপ্রিল) উপজেলা নির্বাচন অফিসার মো. হামিদ ইকবাল তার ভোটার আইডি কার্ডটি সংশোধনের সত্যতা নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিস ভোটার আইডি নম্বরটি সংশোধন করে জটিলতা অবসান করে।

আওয়াল মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকার প্রতিনিধি ও মদন উপজেলার করোনা বিষয়ক কমিটির সমন্বয়ক।

আব্দুল আওয়াল বলেন, জানা ২০১২ সালে ভোটার তালিকা হালনাগাদের সময় আব্দুল আওয়ালকে মৃত উল্লেখ করা হয়। এ কারণে চাকরির আবেদনের পাশাপাশি সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন আব্দুল আওয়াল। এমনকি জাতীয় পরিচয়পত্রের জন্য করোনার টিকা পর্যন্ত দিতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, বুধবার উপজেলা নির্বাচন অফিস থেকে আমার জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন কাগজটি সংগ্রহ করেছি। এখন থেকে আর আমি যে মৃত বোঝা আর বহন করতে হবে না। কাগজটি পেয়ে আমি খুবই খুশি। তবে আমাকে যারা ভোটার থেকে কর্তন করেছে তাদের তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করছি।

আওয়ালের ভাই হোসাইন আহমেদ পরাগ বলেন, আমরা আজ খুব খুশি। অবশেষে আমার ভাই আজ মৃত থেকে জীবিত হওয়ার আইডি নম্বরটি পেল।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন অফিসার মো. হামিদ ইকবাল বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সাংবাদিক আবদুল আওয়ালের ভোটার আইডি জটিলতা সমাধান করতে পেরে ভালো লাগছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি