1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

অবশেষে ২৭ দিন পর মারা গেল টেকনাফের সেই গুলিবিদ্ধ শিশু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মায়ানমার থেকে ছোড়া গুলিতে আহত তৃতীয় শ্রেণির ছাত্রী হুজাইফা সুলতানা আফনান দীর্ঘ ২৭ দিন পর মারা গেছে। ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হুজাইফার সঙ্গে থাকা চাচা শাখাওয়াত।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ২৭ দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসা চললেও তার শরীর থেকে গুলি বের করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানে ৯ বছরের শিশুটি।

চাচা শাখাওয়াত জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে মৃত্যু হয়, কিন্তু প্রয়োজনীয় গুরুত্ব পেলে হয়তো হুজাইফাকে বাঁচানো যেত। তিনি সবার কাছে হুজাইফার জন্য দোয়া চেয়েছেন।

হুজাইফার মৃত্যুর খবরে তার বাড়ি ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হুজাইফার মা সুমাইয়া আক্তার বলেন, ‘ও আমার কলিজার পুতুলি। একবার মা বলে ডাকত। আজ কিছুই নেই।’ মেয়ের স্কুলের বই হাতে নিয়ে বারবার বিলাপ করতে দেখা যায় তাকে।

বাবা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘প্রতিদিন মেয়ে জিজ্ঞেস করত—বাবা কোথায়? চকলেট আর কোক আনার কথা মনে করিয়ে দিত। এখন সেই ডাক আর শুনব না।’

ফুফু নাছিমা আক্তার অভিযোগ করে বলেন, সীমান্তে নিরাপত্তা দুর্বলতার কারণেই এমন ঘটনা ঘটেছে। হুজাইফা কোনো যুদ্ধ করেনি। তবুও গুলির শিকার হলো। রাষ্ট্রের উচিত ছিল তার চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেওয়া।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছা ব্রিজ এলাকায় মায়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয় হুজাইফা আফনান। সে লম্বাবিল গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে এবং লম্বাবিল হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি