1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

অফিস সূচি ৯টা-৩টা করার চিন্তা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে একগুচ্ছ নির্দেশনা দিলো সরকার। এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে আলোকসজ্জা না করা, অফিস আদালতে এয়ারকন্ডিশনের টেম্পারেচার ২৫ ডিগ্রি র নিচে রাখা, বিয়ে-শাদীর অনুষ্ঠান সন্ধ্যা ৭টা থেকে রাত আটটার মধ্যে শেষ করাসহ বেশ কিছু পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের সময়কার অফিস সূচিতে ফেরার সুপারিশ করা হয়েছে। তবে বর্তমান ক্রাইসিস আগামী সেপ্টেম্বরে উন্নীত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

তিনি বলেন, কোভিডের সময় জীবন অন্যভাবে ছিল। অফিসের সময় সংশোধন করা গেলে যেমন ৯টা থেকে ৩টা করা যায় কিনা বা ঘরে বসে কাজ করতে পারি কিনা, এটা সরকারের উচ্চ পর্যায় চিন্তা করতে পারে। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে।

তৌফিক-ই-এলাহী বলেন, “আমাদের উৎপাদন ক্ষমতা আছে। দাম না বাড়লে আমরা সবাইকে দিতে পারতাম। প্রধানমন্ত্রী দামের বিষয়ে সহনশীল হয়েছেন। সাবসিডি দেয়া হচ্ছে। কোথায় যাবে কেউ বলতে পারে না।”
তিনি বলেন, “লোডশেডিংয়ের আগেই জানানোর বিষয়ে আলোচনা করেছি; ফিল্ড লেভেলে কিছু কমিটি আছে।

তারা এটাকে বাস্তবায়ন করে। এটা আমরা রিভাইব করছি।”

তিনি বলেন, সিদ্ধান্তগুলো বা আমাদের সুপারিশগুলো বাস্তবায়ন করা হলে বর্তমান ক্রাইসিস আগামী সেপ্টেম্বরে উন্নীত হবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি