1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

অফিস চলাকালীন পোশাক নিয়ে নির্দেশনা : জন স্বাস্থ্যের পরিচালককে শোকজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

অফিস চলাকালীন পোশাক নিয়ে নির্দেশনা : জন স্বাস্থ্যের পরিচালককে শোকজ

নিজস্ব প্রতিবেদক :
অফিস চলাকালীন পোশাকে ধর্মীও অনুশাসন প্রতিপালনে জারি করা একটি নোটিশকে ঘিরে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে শোকজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধিশাখা-২ এর উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে জনস্বাস্থ্য’র পরিচালককে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জানা যায়, গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাখনুর উপরে এবং মহিলা হিজাবসহ টাখনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক বলে নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনার বিষয়টি আজ বৃহস্পতিবার গণ মাধ্যমে প্রকাশ হলে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম এ বিষয়ে শোকজ করা হয়। এ সংক্রান্ত নির্দেশনার বিষয়ে জবাব দেওয়ার জন্য তাকে ৩ দিনের সময় বেঁধে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি