1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারীর বাবা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

নেত্রকোনার কলমাকান্দা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। বারহাট্টা উপজেলার চিরাম এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারীর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে স্কুলের যাওয়ার সময় ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় বুধবার রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে মো. শাহ আলম (২৬) ও তার বাবা মো. এখলাছ মিয়াকে (৫৫) আসামি করে থানায় মামলা করেন।

পুলিশ ও স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, অপহরণের শিকার স্কুলছাত্রী উপজেলার গোগলা ইউনিয়নের স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে শাহ আলম তাকে উত্ত্যক্ত করতেন।

বিষয়টি শাহ আলমের বাবাকে জানায় স্কুলছাত্রীর পরিবার; কিন্তু শাহ আলমের পরিবার এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে এড়িয়ে যায়।

গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার সময় শাহ আলম ওই স্কুলছাত্রীকে অপহরণ করে। পরে বুধবার রাত ১২টার দিকে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলার ৮ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে বারহাট্টা উপজেলার চিরাম এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারী শাহ আলমের বাবা মো. এখলাছ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তবে শাহ আলম পলাতক রয়েছেন।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হবে। জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মো. এখলাছ মিয়াকেও আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি