1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

অপরাধী যত ক্ষমতাশালীই হোক ছাড় পাবে না : র‌্যাব ডিজি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

অপরাধী যত ক্ষমতাশালীই হোক ছাড় পাবে না : র‌্যাব ডিজি

গোপালগঞ্জ প্রতিনিধি :
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, অপরাধী যত বড় ক্ষমতাশালীই হোক না কেন কেউ ছাড় পাবে না। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না বলেও জানান র‌্যাব ডিজি।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় সাংসদ হাজী সেলিমপুত্র ইরফান সেলিমের বাড়িতে র‌্যাব অভিযান চালিয়েছে জানিয়ে বাহিনীটির প্রধান বলেন, ‘তার (ইরফান) বিরুদ্ধে বিভিন্ন ধারায় আরও মামলা হবে, যেটা প্রক্রিয়াধীন।’

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আমরা কোনো অপরাধীকে ছাড় দিচ্ছি না। ধর্ষণের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ধর্ষণকারীদের আমরা আইনের আওতায় নিয়ে এসেছি।’

এর আগে র‌্যাব ডিজি ঢাকা থেকে হেলিকপ্টারে টুঙ্গিপাড়া পৌঁছান। পরে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের (এডিজি) ডিআইজি ইমতিয়াজ আহম্মেদ, র‌্যাব-৮ এর সিইও আতিকা ইসলাম, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি