1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

অনৈতিক পন্থায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে এসে আটক ওলামা লীগ নেতার ছেলে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

গুচ্ছপদ্ধতির ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সনদ ও পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক হয়েছে মাহবুব হাসান নামের এক যুবক। তার বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ছোট মালিঝিকান্দা গ্রামে। সে কেন্দ্রীয় ওলামা লীগের সহসভাপতি মাওলানা আব্দুর রহিম পীরের ছেলে।

শনিবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে সামজিক বিজ্ঞান অনুষদের ৬০১ নং কক্ষ থেকে সন্দেহজনকভাবে তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে অভিযোগ ও অপরাধের ব্যপ্তি বিবেচনায় এবং তদন্তের স্বার্থে এ ব্যাপারে সাধারণ মামলা পরিচালনা করতে পরামর্শ দেন ভ্রাম্যমাণ আদালত। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই অভিযোগ দায়ের করে ত্রিশাল মডেল থানায় মামলার করার প্রস্তুতি নিচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, আটক হওয়া শিক্ষার্থীর কাছ থেকে অর্ধ ডজনের বেশি জাতীয় পরিচয়পত্রসহ ভুয়া সনদ, সিভি, রেজিস্ট্রেশন কার্ড উদ্ধার করেছে প্রশাসন। সনদ জালিয়াতির অভিযোগ স্বীকার করেছে আটক হওয়া শিক্ষার্থী পরিচয় দেয়া মাহবুব আলম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, জালিয়াতি কিংবা অনৈতিক পন্থার বিষয়টি প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় অধিকতর তদন্তের জন্যে সাধারণ মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জব্দকৃত ভুয়া নথিপত্র থানায় হস্তান্তর করা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। পাশাপাশি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

শনিবার দুপুর ১২টা থেকে গুচ্ছ পদ্ধতিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন পড়ে ৭ হাজার ৭৮৩ জনের। পরীক্ষায় অংশ নেয়নি ৭০১ জন। পরীক্ষায় উপস্থিতির হাড় ৯১ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ৪ অনুষদের ১২৫ টি কক্ষে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি