1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

অনুমতি ছাড়া সমাবেশ-গণজমায়েত নিষিদ্ধ : ডিএমপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন রাজধানীতে সভা, সমাবেশ ও গণজমায়েতসহ নানা কর্মসূচি পালন করছে। এতে করে জনগণের জানমালের সার্বিক নিরাপত্তার সঙ্গে দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটছে। এ কারণে এ ধরনের অনুষ্ঠান করতে হলে পুলিশের কাছ থেকে আগেই অনুমতি নিতে হবে। না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইদানিং লক্ষ্য করা হচ্ছে ঢাকা মহানগরীতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন সভা সমাবেশ গণজমায়েত এর মতো কর্মসূচির ঘোষণা দিচ্ছে। তাদের কর্মসূচি পালন করতে রাস্তায় নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। বিদ্যমান আইনে বৈধ কোন দল বা গোষ্ঠীর সমাবেশের স্বাধীনতাসহ বাংলাদেশের সংবিধান অনুযায়ী শৃঙ্খলা বা জনস্বার্থের আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধি-নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে সাধারণ জনগণের সুবিধা অক্ষুন্ন রাখা রাখা হয়েছে। কিন্তু তারপরও অনেকেই আইনের এ ধরনের বিধি-নিষেধ তোয়াক্কা না করেই নানা ধরনের সভা সমাবেশ গণজমায়েত করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি