1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা জাপান সফরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

অনুমতি ছাড়াই বিদেশি বিনিয়াগের অস্থায়ী অ্যাকাউন্ট খোলা যাবে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

অনুমতি ছাড়াই বিদেশি বিনিয়াগের অস্থায়ী অ্যাকাউন্ট খোলা যাবে

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ব্যাংকের পুর্বানুমতি ছাড়াই অনাবাসী টাকা, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা এবং অর্থনৈতিক অঞ্চলের বিদেশি বিনিয়োগের অস্থায়ী অ্যাকাউন্ট খোলা যাবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত সকল ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশে কোম্পানি অথবা উদ্যোগে বিনিয়োগের জন্য এখন থেকে অনুমোদিত ডিলার বাংলাদেশ ব্যাংকের পুর্বানুমতি ছাড়াই অস্থায়ী অনাবাসী টাকা অ্যাকাউন্ট খুলতে পারবে।

বিদেশ থেকে পাঠানো তহবিলের জন্য অস্থায়ী বৈদেশিক মুদ্রার বিনিয়োগ অ্যাকাউন্ট খোলার জন্য উল্লিখিত নির্দেশাবলী পালন সাপেক্ষে বিনিয়োগকারীদের দ্বারা মূলধন হিসাবে অনুচ্ছেদ ২(সি) ৯ অধ্যায় অনুসরণ করতে হবে।

এছাড়াও রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা এবং অর্থনৈতিক অঞ্চলে কোম্পানি প্রতিষ্ঠার জন্য বিনিয়োগকারীরা অস্থায়ী অনাবাসী টাকা অ্যাকাউন্ট এবং অস্থায়ী বিদেশি মুদ্রার অ্যাকাউন্ট খুলতে পারবে। এজন্য ২০১৯ সালেল ১৬ মে জারি করা প্রজ্ঞাপনের ২(বি) অনুচ্ছেদ অনুসরণ করতে হবে।v

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি