1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

অনলাইনে আ.লীগকে সংগঠিত করার চেষ্টা, ময়মনসিংহে কলেজের অধ্যক্ষ আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

গোপন চ্যাট অ্যাপে আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ ও সদস্যদের সংগঠিত করে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন ময়মনসিংহের বেসরকারি প্রতিষ্ঠান ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসাইন খান মিনার। তিনি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

বুধবার দুপুরে ময়মনসিংহ নগরের রামবাবু এলাকায় অবস্থিত ওই কলেজে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনীর একটি দল। গোয়েন্দা নজরদারিতে থাকা মিনার দীর্ঘদিন ধরে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ করছিলেন। সেই সাথে গেরিলা সদস্য সংগ্রহ করার দায়িত্বও দেয়া হয়েছিলো তাকে—এমন তথ্য পেয়েই অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর সদস্যরা তার মোবাইল ফোন জব্দ করে। তাতে এসব অভিযোগের প্রমাণ মেলে বলে জানায় সেনাবাহিনী। পরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিনারকে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি