1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

অনন্ত জলিলকে বয়কট করলেন মেহের আফরোজ শাওন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

অনন্ত জলিলকে বয়কট করলেন মেহের আফরোজ শাওন

বিনোদন ডেস্ক
ধর্ষণের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে নারীদের পোশাককে দুষলেন ব্যবসায়ী ও চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল। আর এ কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ‘ধর্ষকদের শিক্ষা দিলেন অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন এই তারকা। সেখানে নারীদের শালীন পোশাক ধর্ষণ কমাতে পারে বলে মন্তব্য করেন জলিল।

এর পরিপ্রেক্ষিতে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন তাকে বয়কটের ঘোষণা দেন সামাজিক মাধ্যমে।

শাওন ফেসবুকে লেখেন, বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়াকর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সম্বলিত ভিডিওবার্তা দেওয়ার জন্য অনন্ত জলিলকে বয়কট করলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি