1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

অধিবেশন চলাকালে খাচ্ছিলেন এমপি, ধরে ফেললেন স্পিকার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে বসে খাওয়ার অনুমতি নেই। অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতে সেখানে খাওয়া-দাওয়া, চা-পান বা এ ধরনের কোনো ভোজনসংক্রান্ত কার্যক্রমেরও প্রচলন নেই।

মঙ্গলবার (২১ এপ্রিল) অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার আসনে বসে দেখতে পান, একজন সংসদ সদস্য কিছু খাচ্ছেন। দূর থেকেই মাইকে ওই সদস্যের নাম উল্লেখ না করে তিনি জানতে চান, তিনি কী খাচ্ছেন, চা পান করছেন কি না, সেটিও প্রশ্ন করেন।

জবাবে সংশ্লিষ্ট সদস্য জানান, তিনি গরম পানি পান করছেন। এ সময় স্পিকার কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, ‘পরে আরও কী খাবেন, গড নোজ’।

তবে টিভি ক্যামেরা সেদিকে না যাওয়ায় ওই সংসদ সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংসদের ‘রুলস অব প্রসিডিউর’ বা কার্যপ্রণালি বিধিতে অধিবেশন কক্ষে বসে খাওয়া নিয়ে সরাসরি কোনো নির্দেশনা না থাকলেও ৩১১ নম্বর বিধিতে বলা হয়েছে, সংসদ কক্ষটি কেবল বৈঠকের কাজেই ব্যবহারযোগ্য। কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। খাওয়া-দাওয়া যেহেতু বৈঠকের অংশ নয়, তাই এটি ওই বিধির পরিপন্থি হিসেবে বিবেচিত। সংসদীয় রীতিতেও এমনটি দেখা যায় না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি