1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

অধিনায়কত্ব প্রমাণের জন্য যথেষ্ট সময় দিতে হবে: তামিম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

অধিনায়কত্ব প্রমাণের জন্য যথেষ্ট সময় দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শনিবার (২১ নভেম্বর) ফরচুন বরিশালের হয়ে সংবাদ সম্মেলনে এসে এ কথা বলেন তামিম।

তিনি বলেন, টুর্নামেন্টেকে ইতিবাচক হিসেবে দেখছি। টুর্নামেন্টের প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কেননা কন্ডিশন পার্থক্য গড়ে দিতে পারে।

অধিনায়কত্বের চাপের বিষয়ে তামিম বলেন, অধিনায়কত্ব প্রমাণের জন্য যথেষ্ট সময় দিতে হবে; ২-৩ ম্যাচের পারফরম্যান্স দিয়ে সিদ্ধান্তে আসা ঠিক নয়।

এদিকে গত কয়েকদিন আগে পাকিস্তান সুপার লিগ খেলে এসেছেন তিনি। যদিও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি এই বাঁ-হাতি।

সেখানে খেলার বিষয়ে তামিম বলেন, পিএসএল ম্যাচ খেলায় আমার জন্য ভালো হবে। প্রতিযোগিতামূলক ম্যাচ খেলায় কিছুটা আত্মবিশ্বাস হয়েছে।

তামিম বলেন, প্রতি ম্যাচে দারুণ শুরু করলেও কোনো ম্যাচেই ইনিংস বড় করতে পারেননি তিনি। তিন ম্যাচে তার রান যথাক্রমে ১৮, ৩০, ৩৮। ইনিংস দীর্ঘ করতে না পারার আক্ষেপ করলেও খেলার ধরন নিয়ে খুশি তিনি।

তিনি বলেন, ‘ওইরকম শুরু করার আমার অন্তত ৫০-৬০ রান করা উচিত ছিল যেটা আমি করতে পারিনি। কিন্তু যেভাবে আমি বল ট্র্যাক করছিলাম সেটা নিয়ে আমি খুশি।

ড্রাফট থেকে ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে ফরচুন বরিশাল কিছু ভুল করেছে সেটা স্বীকার করে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, কোনো সন্দেহ নাই যে আমরা ড্রাফটে কিছু ভুল করেছি। আমরা ড্রাফটে কিছু ভুল করেছি দেখেই এ কথাটা উঠছে। এটাও বুঝতে হবে ক্রিকেট একটা অনিশ্চয়তার খেলা, যেকোনো কিছু হতে পারে। আমাদের দলে কিছু খেলোয়াড় আছে যাদের হয়তো আমরা সবাই কাউন্ট করছি না। কিন্তু তারা একটা ভালো টুর্নামেন্ট পার করতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি