1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ

অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

শপথের পরদিন মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কোনো রকম রাস্তা অবরোধ ছাড়াই মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

সেখানে থেকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে অফিস করতে যান। যাওয়ার সময়ও সাধারণ মানুষের চলাচলে কোনো ভোগান্তি হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এটা একটা ইতিবাচক দিক। শপথের পরদিনই তিনি প্রমাণ করে দিলেন প্রধানমন্ত্রী জনগণের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি।

তিনি বলেন, নিরাপত্তার বিষয়টা সংশ্লিষ্ট দপ্তরের লোকজন দেখবেন, তিনি জনগণের নেতা। জনগণের কষ্ট হোক বা ভোগান্তিতে পড়ুক এ বিষয়টা তিনি কখনো চান না। আর এ কারণেই তিনি অতি সাধারণভাবে রাস্তা অবরোধ ছাড়াই অফিস করছেন এবং তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার সময়ও এমনই ভাবেই এসেছেন যেটা আমরা দেখেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি