1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ সোমবার সকালে এই আপিল করা হয়।

জানা গেছে, বিশেষ চেম্বার আদালতে আজ দুপুরে এ বিষয়ে শুনানি হতে পারে।

বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ চাওয়া হয়।

এরপর ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করা হয়।

এরপর থেকে ঢাকায় দফায় দফায় চলছে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। সড়ক অবরোধের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষও হয়েছে। সবশেষ, গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।

এরপর থেকে ঢাকায় দফায় দফায় চলছে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। সড়ক অবরোধের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষও হয়েছে। সবশেষ, গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি