1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা

অটোরিকশা ছিনতাই করতে চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

ময়মনসিংহের নান্দাইল চরশ্রীরামপুরে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিহত ব্যক্তির নাম মন্নাফ আলী (৫৫)। তিনি পেশায় অটোরিকশা চালক ও নান্দাইল পৌরশহরের ২নং ওয়ার্ডের বাসিন্দা।

একইসাথে হত্যাকান্ডের সাথে জড়িত নাজমুল হাসান ডিপজল (২৫) ও মোশারফ হোসেন (৩৮) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত অটোরিকশাটি ছিনতাই করতেই চালককে শ্বাসরোধে হত্যা করে আসামিরা। এ হত্যাকাণ্ডে অংশ নেয় অটোরিকশা ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে এসব তথ্য জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বী।

তিনি জানান, গত ১৮ জানুয়ারি বিকেলে নান্দাইল যাওয়ার কথা বলে ত্রিশালের বালিপাড়া এলাকা থেকে যাত্রী বেশে মন্নাফের অটোরিকশা ভাড়া করে পাঁচ ব্যক্তি। এরপর এলোমেলোভাবে বিভিন্ন স্থানে ঘুরাফেরা করে তারা। সন্ধ্যার পর চরশ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এসে চালক মন্নাফ আলীর গলায় মাফলার প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে যাত্রী বেশে থাকা ছিনতাইকারীরা। পরে রাস্তার পাশে লাশ ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।

খন্দকার ফজলে রাব্বী বলেন, ঘটনার একদিন পর ২০ জানুয়ারি নান্দাইল থানায় একটি মামলা দায়ের করা হলে মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের ওপর ন্যস্ত করা হয়। এরপর সোমবার (২৮ মার্চ) রাতে অভিযান চালিয়ে ওই দুইজনকে গাজীপুরের জৈনা বাজার ও ময়মনসিংহের ত্রিশাল বালিপাড়া থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আসামিদের দেওয়া তথ্যমতে চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি