1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ট্রেন বিকল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ইঞ্জিন বিকল হয়ে গেছে ঢালারচর এক্সপ্রেসের। এ ঘটনায় হতাহত না হলেও ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলার পবা উপজেলায় সীতলাই স্টেশনে এ ঘটনা ঘটে। এতে ইঞ্জিনের তেলের লাইন ছিঁড়ে যায়। পরে এক ঘণ্টা দেরিতে ইঞ্জিন নিয়ে এসে আবার ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

রাজশাহী স্টেশনমাস্টার মহিউদ্দিন আজাদ জানান, ঘটনার পর রাজশাহী থেকে একটি ইঞ্জিন সীতলাই স্টেশনে পাঠানো হয়। এরপর ট্রেনটি আবার যাত্রা শুরু করে। ওই ট্রেনের ইঞ্জিনটি ওখানেই রাখা হয়েছে। ঠিক করে ইঞ্জিনটি আবার চালানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি